MNB News
২৮ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে’

জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। এখন নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব।

আজ (মঙ্গলবার) বিকেলে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না।

অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন। তিনি এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যেসব সাংবাদিক ওয়ান ইলেভেনের ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল— সেই সমস্ত সাংবাদিকদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা দরকার।জাতীয় সংসদের হুইপ বলেন, আমরা দেশের জন্য রাজনীতি করি, আমার সন্তানরা আজকে ভয়ে রাজনীতির সাহস করে না, যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ ও শেখ হাসিনা দিয়ে গেছে। আমাদের সন্তানদের আজ সেই ভয়টা কাটানোর সুযোগ এসেছে।

এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশফোর্ডকে ছাড়তে চাইছে না বার্সেলোনা

কক্ষে হাঁটু পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরান ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে আমাকে জানিয়েছে : ট্রাম্প

বাটা সুর ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই : মা‌র্কিন রাষ্ট্রদূত

‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে’

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার

এশিয়ার মিত্র দেশগুলোকে সামরিক সরঞ্জাম দিতে চায় ইরান

বৃষ্টির পর সড়কে হাঁটু পানিতে ঢালাই

১০

মার্কিন প্রতিনিধিরা পৌঁছার আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল

১১

এনসিপিতে যোগ দিয়েই নির্বাচনের ঘোষণা কন্টেন্ট ক্রিয়েটর কাফির

১২

চালুর ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

১৩

ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

১৪

‘নিজের উপর অনেক অত্যাচার করেছি’

১৫

‘দুটি সন্তানের একটি বৈধ ও আরেকটিকে অবৈধ দাবি করছে বিএনপি’

১৬

সেচের তেল নিয়ে আতঙ্ক, চুরির ভয়ে বাড়িতেই মজুত কৃষকদের

১৭

বিশ্বকাপের আগে মিলিতাওকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

১৯

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০