MNB News
২৮ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করতো সে। পরিবারের লোকজনের ধারণা ছিল বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। লোকজন দেখে ভয় পাচ্ছে সে। চোখে টলমল করছে পানি।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সবাই ভালোবাসতো। তার সেঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছে না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। আর মাদকসেবিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ভারসাম্যহীন ওই তরুণীকে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এস/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশফোর্ডকে ছাড়তে চাইছে না বার্সেলোনা

কক্ষে হাঁটু পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরান ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে আমাকে জানিয়েছে : ট্রাম্প

বাটা সুর ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই : মা‌র্কিন রাষ্ট্রদূত

‘সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে’

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার

এশিয়ার মিত্র দেশগুলোকে সামরিক সরঞ্জাম দিতে চায় ইরান

বৃষ্টির পর সড়কে হাঁটু পানিতে ঢালাই

১০

মার্কিন প্রতিনিধিরা পৌঁছার আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল

১১

এনসিপিতে যোগ দিয়েই নির্বাচনের ঘোষণা কন্টেন্ট ক্রিয়েটর কাফির

১২

চালুর ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

১৩

ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

১৪

‘নিজের উপর অনেক অত্যাচার করেছি’

১৫

‘দুটি সন্তানের একটি বৈধ ও আরেকটিকে অবৈধ দাবি করছে বিএনপি’

১৬

সেচের তেল নিয়ে আতঙ্ক, চুরির ভয়ে বাড়িতেই মজুত কৃষকদের

১৭

বিশ্বকাপের আগে মিলিতাওকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

১৯

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০