MNB News
১৬ অক্টোবর ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সৌম্য, ওয়ানডে দলে নতুন মুখ অঙ্কন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত এই দলে ফিরেছেন সৌম্য সরকার, আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাইম শেখ এবং পেসার নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য ও অঙ্কন। দীর্ঘ সময় পর জাতীয় ওয়ানডে দলে ফিরলেন সৌম্য সরকার। চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে একদিনের ফরম্যাটে তাকে আর দেখা যায়নি লাল-সবুজের জার্সিতে।

নতুন মুখ হিসেবে নির্বাচিত মাহিদুল ইসলাম অঙ্কন এর আগে বাংলাদেশ ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন নির্বাচকদের। এবার তার সামনে খুলছে ওয়ানডে দলে অভিষেকের সম্ভাবনা।

এদিকে ইনজুরির কারণে লিটন দাস এখনও দলের বাইরে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। এমনকি তার টি–টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আগামী ১৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০