নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের জাল টাকা বিষয়ে বাংলাদেশ ব্যাংক যা বলল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল টাকা প্রবেশের খবর ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় ব্যাংক সতর্কবার্তা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জাল টাকা তৈরি, বহন বা লেনদেন দেশের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। জাল নোটের প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার রোধে কড়াকড়ি করছে।

বাংলাদেশ ব্যাংক নাগরিকদের সতর্ক থাকার জন্য চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে:

নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করা, যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা।

নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।

সন্দেহজনক নোট পেলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবিলম্বে যোগাযোগ করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থান নিয়েছে এবং জাল নোট প্রতিরোধে কঠোর নজরদারি চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জনগণকে আহ্বান জানিয়েছে, “আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।” আরও বিস্তারিত তথ্য জানতে তারা www.bb.org.bd ওয়েবসাইট পরিদর্শন বা প্রতিটি ব্যাংক শাখায় প্রদর্শিত এক্স-ব্যানার ও পোস্টার দেখার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০