MNB News
১৮ অক্টোবর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩১ ইউনিট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট, পাশাপাশি আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, আগুন লাগার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছাকাছি স্কাই ক্যাপিটালের অফিস এবং ইমপোর্ট কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট সেখানে যায়। বর্তমানে ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ইউনিট।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বেবিচক এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দর এলাকায় অবস্থানরত সকলকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করছে ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০