MNB News
১৮ অক্টোবর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-কলকাতায় ঘুরছে ফ্লাইট, শাহজালালে অগ্নিকাণ্ডে স্থগিত উড়ান কার্যক্রম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঢাকার আকাশে উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বিমান চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট বর্তমানে ট্যাক্সিওয়েতে অবস্থান করছে। অন্যদিকে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে নেমেছে। দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর বিমানটি অবতরণ করেছে কলকাতায়।

এ ছাড়া শারজাহ থেকে ঢাকামুখী এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি ঢাকার আকাশে ঘুরপাক খাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে অবতরণের অনুমতি দেওয়া হবে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করেছে। ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটও মাঝপথে ফিরে এসেছে চট্টগ্রামেই।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ থাকলেও সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, যাত্রী টার্মিনাল এলাকায় এখনো কোনো বড় ধরনের প্রভাব পড়েনি, তবু বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০