MNB News
১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস–১) সফলভাবে মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় চীনের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে।

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)–এর করাচি সদর দপ্তর থেকে পুরো উৎক্ষেপণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়।

সুপারকোর এক মুখপাত্র জানিয়েছেন, এইচএস–১ স্যাটেলাইটটি বন্যা, ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদান, পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক ঝুঁকি চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি আরও বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’ বাস্তবায়নের পথে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে।

চলতি বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও–১ ও কেএস–১ স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং তারা বর্তমানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

মুখপাত্রের ভাষায়, “এই উৎক্ষেপণের মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি আধুনিক প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করেছে।”

সূত্র: জিও নিউজ

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০