MNB News
১৯ অক্টোবর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার স্লুইসগেট এলাকায় আলী আহম্মদ মিয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৪টার দিকে হঠাৎ এক দোকান থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের আসবাবপত্র, কাপড়, মুদি, ওষুধ, চা ও অন্যান্য দোকানসহ মোট ১০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের জীবিকার একমাত্র ভরসা দোকানগুলো ধ্বংস হয়ে গেছে। আগুনে সব পণ্য ও মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব অবস্থায় পড়েছেন।

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের তৎপরতায় অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে তিনি জানান ।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০