MNB News
২১ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন মাস ধরে বেতনহীন রেলশ্রমিকরা, মঙ্গলবার রেলভবন ঘেরাওয়ের ঘোষণা

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) কর্মীরা টানা তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন। বকেয়া পরিশোধ ও নিয়মিত বেতন প্রদানের দাবিতে তারা আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) রেলভবন ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

‎সোমবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন।

‎তিনি বলেন, “রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগে শত শত টিএলআর কর্মী গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ নানা দায়িত্বে কাজ করছেন। কিন্তু দক্ষতার সঙ্গে কাজ করেও টানা তিন মাস ধরে আমরা বেতন পাচ্ছি না।”

‎বেতন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে তিনি আরও বলেন, “অনেকের সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে। কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, কেউ আবার ধারদেনায় জীবন টানছেন। এই পরিস্থিতি আমাদের জন্য অসম্ভব কষ্টকর।”

‎এর আগে গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেল মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের অভিযোগ, বিভাগীয় কর্মকর্তারা “বাজেট অনুমোদন হয়নি” এই অজুহাতে বেতন প্রদানে দেরি করছেন, যা তাদের প্রতি অবিচার।

‎রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি সতর্ক করে জানিয়েছে—২০ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধ ও নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা না দেওয়া হলে ২১ অক্টোবর থেকে তারা অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করবেন। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটলে তার দায়ভার রেলওয়ে কর্তৃপক্ষের ওপরই বর্তাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

‎‎টিএলআর শ্রমিকদের ৪ দফা দাবি:

‎১. টানা তিন মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং ২৫ এর নীতিমালা অনুযায়ী দৈনিক ভিত্তিতে ৩০ দিনের হিসাব অনুযায়ী বেতন প্রদান।

‎২. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা।

‎৩. সব অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া বাস্তবায়ন।

‎৪. নিরাপদ ও শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা।

‎‎চলমান বেতন সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০