MNB News
২১ অক্টোবর ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষকদের দাবিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন প্রধান উপদেষ্টা

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি সরকার ন্যায়সঙ্গত হিসেবে বিবেচনা করছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এখনো সম্পূর্ণভাবে সেই দাবি বাস্তবায়নের সুযোগ দিচ্ছে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি ঘটছে, তবে এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর মতো আর্থিক সক্ষমতা তৈরি হয়নি। তাই বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়েছে।”

সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি পাবে। পরবর্তী ধাপে, আগামী বছরের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষকদের দাবির বিষয়ে গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টা শিক্ষা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিবৃতিতে অধ্যাপক ইউনূস সংশ্লিষ্ট উপদেষ্টাদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং নতুন উদ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কাজ করে যাবেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০