MNB News
২১ অক্টোবর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহর মৃত্যুর মামলা এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন—বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নাম সালমান শাহ। তার মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে চলা বিতর্কে এসেছে নতুন মোড়। আদালত এবার তার মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

আদালত সালমান শাহর মা নেহার আক্তারের দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। একই সঙ্গে বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরীর অভিযোগপত্র এবং ঘটনার অন্যতম সাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি মামলার সঙ্গে সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশনা দেন আদালত।

নতুন এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানীর রমনা মডেল থানা পুলিশকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। প্রথমে তার পিতা কমর উদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। কিন্তু পরে তিনি দাবি করেন, ছেলেকে হত্যা করা হয়েছে, এবং ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান।

এরপর বিভিন্ন তদন্ত সংস্থা বিষয়টি আত্মহত্যা বলে উল্লেখ করলেও, সালমান শাহর পরিবার নানা সময় তা প্রত্যাখ্যান করে হত্যার অভিযোগে অনড় অবস্থান নেয়।

পরবর্তীতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ২০২১ সালের ৩১ অক্টোবর তাদের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়, যেখানে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের অব্যাহতির সুপারিশ করা হয়। সে সময় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আসামিদের অব্যাহতি প্রদান করেন।

এরপর সালমান শাহর পরিবারের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হয় মহানগর দায়রা জজ আদালতে, যা ২০২২ সালের ১২ জুন গ্রহণ করেন আদালত। দীর্ঘ সময় শুনানি না হলেও, সম্প্রতি মামলাটির রিভিশন শুনানি সম্পন্ন হয় ১৩ অক্টোবর। শুনানি শেষে আদালত ২০ অক্টোবরের জন্য আদেশের দিন ধার্য করেন।

অবশেষে সোমবার (২০ অক্টোবর) আদালত অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের নির্দেশ দেন—যা সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০