MNB News
২২ অক্টোবর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একাধিক দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি : মাওয়াজুর রহমান

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর তারা এটি প্রদান করে।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন ও পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, টেকসই ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নিরাপদ ব্যবস্থা গ্রহণ,নিয়োগ বোর্ডে ফ‍্যাসিস্ট ও দলীয় প্রভাবমুক্ত স্বচ্ছতা বজায় রাখা এবং আবাসিক হল ও ক্যাম্পাসের খাবারের মান উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিতকরণ।

স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির আশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থাপিত দাবিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় আরও আধুনিক, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০