MNB News
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

সাবেক ডিআইজি আতিকা ইসলামের স্বামী ও লাক্সিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ডা. ফারদিন ইসলামের নামে প্রায় ২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সন্দেহজনক সম্পদের প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ডা. ফারদিন ইসলাম সাগর মোট ১ কোটি ১৬ লাখ ১৯৮ টাকা আয় করেন। এই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ৫২ লাখ ১৫ হাজার ৮৮৯ টাকা। সে হিসাবে ব্যয় বাদ দিয়ে তার নিট সঞ্চয় থাকার কথা ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা। অনুসন্ধানকালে তার নামে মোট ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকার অস্থার সম্পদের তথ্য উদঘাটন করে দুদক। হিসাব অনুযায়ী দুই কোটি টাকার বেশি বৈধ আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দুদক মনে করে।

দুদক মনে করছে ডা. ফারদিন ইসলাম সাগরেরর নামে ও বেনামে আরও বিপুল পরিমাণ স্থাবর ও অস্থার সম্পদের তথ্য গোপন করতে পারে। এসব বিবেচনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।

এস

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

১

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

২

গাড়ি চালকসহ সন্দীপের সাবেক এমপি মিতা রিমান্ডে

৩

ডাক্তার দেখাতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

৪

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

৫

‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্য সারোয়ারের, ব্যবস্থা নেবে বিসিবি

৬

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

৭

মা আর নেই : রানি মুখার্জি

৮

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

৯

আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

১০

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

১১

ফুটবলে দল হিসেবে মেসির শেষ প্রতিপক্ষ বেনিন কেমন?

১২

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

১৩

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে : শায়খ সুদাইস

১৪

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

১৫

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

প্রথম ধাপ- রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

১৮

আমজাদের সংগ্রহশালায় শত বছরের দুর্লভ গ্রামোফোন

১৯

মীর শাহে আলমের সই জাল করার অভিযোগে নারী গ্রেপ্তার

২০