MNB News
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সরাসরি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জাকসুর উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

দুপুর ১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আয়োজনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমাবে। জব ফেয়ার আয়োজনের জন্য তিনি জাকসুর প্রশংসা করেন।

জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম জানান, প্রথম বর্ষ থেকে শুরু করে সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি অনুষ্ঠানটি সফল করতে। শেষ পর্যায়ে এসেও শিক্ষার্থীদের কল্যাণের কথা ভেবে এ আয়োজন।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানান, এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের সিভি পর্যালোচনা করে তাদের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিয়া এই আয়োজনের প্রশংসা করে জানান, সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা এবং চাকরির বাজারের মানদণ্ড সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে এই ফেয়ার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে।

মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হয়। এতে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, জীবনবৃত্তান্ত প্রস্তুত ও সাক্ষাৎকারের দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার, কফি এবং বিনোদনমূলক আয়োজনের ব্যবস্থা রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০