MNB News
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

আকাশজুড়ে কালো মেঘ। মাঝে মাঝেই মেঘের গর্জন। তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ ছাড়েননি কেউ। কেউ দাঁড়িয়ে, কেউ বসে বৃষ্টির ফোঁটা গায়ে মেখেই অপেক্ষা প্রিয় ‘আলমগীর স্যার’-এর বক্তব্য শোনার। রাষ্ট্রপতি হয়ে নিজ জেলায় আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একনজর দেখা এবং তার কথা শোনার অপেক্ষায় মাঠজুড়ে তখন উৎসুক সাধারণ মানুষ।

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে রোববার বিকেল সাড়ে ৩টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনাকে ঘিরে দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।

পরে দুপুর ১টা ১৫ মিনিটে জেলা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে ১টা ২৫ মিনিটে পৌর শহরের সেনুয়া কবরস্থানে যান তিনি। সেখানে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাড়িতে যান তিনি। সেখানে দুপুরের খাবার ও কিছু সময় বিশ্রাম শেষে বিকেল তিনটার দিকে বের হন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে।

এ সময় আকাশে মেঘ জমে ছিল। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু তাতে দমেননি মাঠে অপেক্ষমাণ মানুষ। বৃষ্টির মধ্যেই অনেকে ছাতা মাথায়, আবার কেউ ছাতা ছাড়াই মাঠে অবস্থান নেন। তাদের অপেক্ষা একটাই—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনা।

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মির্জা ফখরুল শুধু রাষ্ট্রপতি নন, অনেকের কাছে তিনি এখনো পরিচিত ‘আলমগীর স্যার’। রাষ্ট্রপতি হয়ে নিজের শহরে প্রথমবার আসায় তার সংবর্ধনাকে ঘিরে মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও আবেগ। বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এস/

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন

খুলনায় বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

জাবিতে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে ৫০ লাখ টাকায় বাঁধ দিচ্ছেন আমেরিকা প্রবাসী ইমরান

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

হরমুজ ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিজ্ঞাপনের বাজার ধরতে পিএসএলের সূচিতে পরিবর্তন!

১০

বাবার জমি বিক্রি করে গিয়েছিলেন লেবানন, ফিরলেন লাশ হয়ে

১১

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

১২

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৪

সাবেক ডিআইজি আতিকার স্বামীর সম্পদের হিসাব চায় দুদক

১৫

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ!

১৭

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

১৮

একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে

১৯

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

২০