MNB News
২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটির সরকার। ক্ষমতা হারানোর দুই সপ্তাহ পর সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

‎গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলোর জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মালাগাসি নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। মাদাগাস্কারের সংবিধান অনুযায়ী, কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নিজ দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যায়।

‎‎৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা ক্ষমতা হারানোর পর থেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ফরাসি বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে তিনি ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

‎রাজোলিনার দেশত্যাগের একদিন পর, গত ১৪ অক্টোবর সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়। এর আগে বিদ্যুৎ ও পানি সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে।

‎‎১১ অক্টোবর সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের সদস্যরা আকস্মিকভাবে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময়েই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ঘোষণা করা হয় এবং তিনি গোপনে দেশ ত্যাগ করেন।

‎‎সূত্র: ব্লুমবার্গ

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০