MNB News
২৮ অক্টোবর ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন ফ্র্যাঞ্চাইজি গুলো বিপিএলে দল পেতে আবেদন দিচ্ছে, নীরব বরিশাল!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সংগৃহীত ছবি

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্টের আগে আজ (মঙ্গলবার) ছিল নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পাওয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন। সোমবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে মাত্র দুটি দল—ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স।

তবে রাজশাহীর আবেদনটি গ্রহণ করা হয়নি পে-অর্ডার সংক্রান্ত জটিলতার কারণে। নতুন মালিকানা কাঠামোতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আজ শেষ সময়ে পুনরায় আবেদন করতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সময়সীমা শেষ হওয়ার আগে আবেদন করার পরিকল্পনা করছে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো। পুরোনো মালিকানাতেই মাঠে ফিরতে পারে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

গত আসরের আলোচিত চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও শেষ মুহূর্তে আবেদন করবেন বলে নিশ্চিত করেছেন। পাশাপাশি শোনা যাচ্ছে, চট্টগ্রাম অঞ্চল থেকে আরেকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী। তবে বরিশাল থেকে এখনো পর্যন্ত কোনো আগ্রহ প্রকাশ পাওয়া যায়নি।

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক, যেখানে আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করা হবে। সেখান থেকেই জানা যাবে, কারা পাচ্ছে এবারের বিপিএলে দল মালিকানার সুযোগ। সব কিছু ঠিক থাকলে এবারও ছয়টি দল নিয়েই অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টি-টোয়েন্টি আসরটি।

এদিকে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বিপিএল প্লেয়ার ড্রাফট। আর ড্রাফট শেষেই ডিসেম্বরের মাঝামাঝি সময় মাঠে গড়ানোর কথা জনপ্রিয় এই ঘরোয়া লিগটির। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি, যাদের সঙ্গে ইতিমধ্যে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০