ক্যারিবীয় সাগরে আবারও মাদকবিরোধী অভিযানের নামে দুটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এ ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি জানান, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে মাদক পরিবহনের অভিযোগে ওই দুটি নৌযানে অভিযান পরিচালনা করা হয়। তার দাবি, অভিযানে মাদক পাচারকারীরা নিহত হয়েছে এবং একজন জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিকে পরবর্তীতে মেক্সিকো সরকারের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ও, গত কয়েক মাসে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ১০টি অনুরূপ নৌ-অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। প্রতিটি ঘটনায় নৌযানগুলোকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করা হলেও, এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি ওয়াশিংটন।
আর/