MNB News
২৯ অক্টোবর ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চান্দিনায় ৪ কোটি টাকার স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে জুয়েলার্স মালিক লাপাত্তা

উধাও হয়ে যাওয়া ব্যবসায়ী পর্শীয়া জুয়েলার্সের মালিক নারায়ণ কর্মকার প্রদীপ। ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় স্বর্ণালঙ্কার ও গচ্ছিত টাকা নিয়ে উধাও হয়েছেন এক জুয়েলারি দোকানের মালিক। প্রায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে তার দোকান। এতে এলাকাজুড়ে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে। নিখোঁজ ব্যবসায়ীর নাম নারায়ণ কর্মকার (ডাকনাম প্রদীপ)। তিনি স্থানীয় ‘পর্ষীয়া জুয়েলার্স’-এর মালিক। ভুক্তভোগীদের অভিযোগ, নারায়ণ কর্মকার দোকান বন্ধ করে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে গা ঢাকা দিয়েছেন। অনেকে দাবি করেছেন, তিনি ইতিমধ্যেই ভারতে পালানোর চেষ্টা করছেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক মাসগুলোতে স্বর্ণের দামের অস্বাভাবিক বৃদ্ধিতে (প্রতি ভরি ২ লাখ টাকার ওপরে) প্রলোভনে পড়ে ওই ব্যবসায়ী এই অপকর্মে জড়ান।

কৈলাইন গ্রামের শরীফ নামের এক ভুক্তভোগী জানান, “নারায়ণ কর্মকার আমাদের এলাকারই মানুষ। প্রায় দুই দশক ধরে এই বাজারে দোকান চালাচ্ছিলেন। আমি তার গ্যারান্টি হয়ে ৪ লাখ টাকা ঋণ তুলেছিলাম, যা সে ফেরত দেয়নি। পাশাপাশি আমার স্ত্রীর ২ ভরি স্বর্ণও তার কাছে জমা ছিল। সমিতির টাকাসহ সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকা নিয়ে পালিয়েছে সে।”

বুধবার সরেজমিনে গেলে দেখা যায়—‘পর্ষীয়া জুয়েলার্স’-এর শাটার ও কলাপসিবল গেট তালাবদ্ধ। আশপাশের ব্যবসায়ীরা জানান, দোকানটি গত ১০ দিন ধরে বন্ধ। নারায়ণ কর্মকারের বাড়িও ফাঁকা, কেউ সেখানে নেই। তবে স্থানীয়রা জানান, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

পার্শ্ববর্তী কচুয়া উপজেলার তুলপাই গ্রামের ব্যবসায়ী বরুণ সাহা বলেন, “আমরা দৈনিক সঞ্চয় সমিতির সদস্য ছিলাম। আমি প্রতিদিন ৭৫০ টাকা জমা দিতাম। আমার ১ লাখ ৪০ হাজার টাকা সে আত্মসাৎ করেছে। আমাদের ৫১ জনের সমিতির মোট টাকা নিয়ে উধাও হয়েছে।”

এ ছাড়া ব্যবসায়ী বিল্লাল হোসেনের ৩ লাখ ৩০ হাজার, আবুল হোসেনের ৩ লাখ ৫০ হাজার, এরশাদ আলীর ৫ লাখ, বেলাল গাজীর ১ লাখ ৪২ হাজারসহ অর্ধশতাধিক ব্যক্তি একইভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত নারায়ণ কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম বলেন, “এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০