ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : রানা ইসলাম
২ নভেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অসময়ের বৃষ্টিতে আমন ধানের ও আলুর ব্যাপক ক্ষতি!

বৃষ্টিতে সারাদেশের বিভিন্ন জেলার কয়েকটি ফসলের ক্ষেতের করুণ চিত্র। ছবি- মেইন নিউজ বিডি

টানা তিন দিন ধরে বৃষ্টির সাথে দমকা বাতাসের কারণে, বিভিন্ন জেলার কৃষকসহ , ঠাকুরগাঁওয়ের কৃষকেরা ও আগাম-  আমন ধান ও আলু নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকেই দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক বৃষ্টি। শনিবারও (১ নভেম্বর) তা অব্যাহত ছিল।

 বিভিন্ন জেলায় রাতদিন বৃষ্টি আর দমকা বাতাসের কারণে আমন ধানের গাছ গুলো মাটিতে লুটিয়ে পড়েছে, তার সাথে আগাম আমন কাটার পর যে সকল কৃষক আলুর বীজ বপন করেছেন, তাঁরাও দুঃশ্চিনতায় দিন কাটাচ্ছেন। ঠাকুরগাঁও সদর, রুহিয়া, রানীশংকৈল হরিপুর,বালিয়াডাঙ্গী পীরগঞ্জসহ সব উপজেলা গুলোর চিত্র একই রকম।

স্থানীয় কয়েকজন কৃষক তাদের চাষাবাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানিয়েছেন। কৃষক আবুল হোসেন জানান, তিনি দুই বিঘা জমিতে আগাম সবজি চাষ করেছেন। একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, তিনি আগাম জাতের আমন ধান কাটার পর জমিতে আলুর বীজ রোপণ করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় তার রোপণ করা আলুর বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের লাভ তো দূরের কথা লোকসানের প্রহর গুনতে হবে।

ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তারা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০