MNB News
৫ নভেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানির হৃদয়স্পর্শী কৃতজ্ঞতা

জোহরান মামদানি। সংগৃহীত ছবি

নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন। জয় ঘোষণার পর আবেগঘন এক ভাষণ দেন মামদানি।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হন।

সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় অর্জন করেন। এই জয়ের মধ্য দিয়ে মামদানি শুধু নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকাজন্ম অভিবাসী, যিনি নগরটির নেতৃত্বে আসীন হলেন। পাশাপাশি, তিনি গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবেও ইতিহাস সৃষ্টি করেছেন।

জয় ঘোষণার পর আবেগঘন ভাষণে মামদানি বলেন, ‌‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’

নিজের স্ত্রী রামাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় সময়।’

বিজয়োত্তর ভাষণে তিনি তাঁর মা–বাবা ও স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০