MNB News
৮ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায় ককটেল বিস্ফোরণ!

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইল এলাকার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার কাছে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হননি।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে দুটি ককটেল পাশাপাশি রাখা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়, তারা এসে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে।

এ সময়, ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত এখনও জানা যায়নি।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি আমরা নিশ্চিত করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায় শনিবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেয়ার কথা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০