MNB News
১০ নভেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ৩ দেশকে!

সংগৃহীত ছবি

বাংলাদেশের নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। আগামী বছরের ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে হবে এই প্রতিযোগিতা। ব্যাংককে আজ সেই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে।

অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূলপর্বের ড্রয়ে, প্রতিপক্ষ হিসেবে ভিয়েতনাম ,থাইল্যান্ড, এবং শক্তিশালী চীনকে পাচ্ছে এ’ গ্রুপে বাংলাদেশ।

প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ ড্র অনুষ্ঠানে চার নম্বর পটে ছিল। প্রতি পটে ছিল তিনটি করে গ্রুপ। চার নম্বর পট দিয়েই ড্র অনুষ্ঠান শুরু হয়, আর সেখানে প্রথমেই ওঠে বাংলাদেশের নাম। ফলে গ্রুপ ‘এ’র চার নম্বর দল হয় বাংলাদেশ।

স্বাগতিক হিসেবে পূর্বনির্ধারিতভাবে ‘এ’ গ্রুপে থাইল্যান্ড এক নম্বর দল হয়েছে। আর দুই ও তিন নম্বর পট থেকে ওঠে যথাক্রমে চীন ও ভিয়েতনামের নাম।

তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ১২ দলের এই টুর্নামেন্টে দলগুলো। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল জায়গা পাবে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ একটা জয় পেলেও সেরা দুই তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পেতে পারে বাংলাদেশের মেয়েরা।

কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে ২০২৬ এর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এশিয়া কাপের চার সেমিফাইনালিস্টই পাবে আগামী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ ‘এ’– থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ;
গ্রুপ ‘বি’– উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান;
গ্রুপ ‘সি’– জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০