MNB News
১১ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, নিহত ১!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি মেইন নিউজ বিডি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তরা আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। ওই সময় বাসের ভেতরে থাকা জুলহাস নামে একজন নিহত হয়েছেন। এবং বাসের ভেতরে থাকা এক মহিলাও অগ্নিদগ্ধ হয়েছেন। ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান।

এছাড়া তখন বাসের ভেতরে ছিলেন বাসের হেলপার জুলহাস। এসময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে একটি মহিলা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, ওই মহিলা ফুলবাড়িয়ার বাসিন্দা। আহত নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত জুলহাসের মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০