MNB News
১১ নভেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানেও বোমা হামলা, নিহত ১২!

এবার পাকিস্তানেও ঘটলো ভয়াবহ বোমা হামলা। দিল্লিতে বিস্ফোরণের রেশ যেতে না যেতেই পাকিস্তানও হলো এই হামলার শিখার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই ঘটনার কথা প্রকাশ করেন।

দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সাথে-সাথে আদালত ভবনটি দ্রুত খালি করা হয় এবং আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়।

ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানোর জন্য রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০