রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে, মোট ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েন করা হয়েছে। আর এক প্লাটুন করে বিজিবি গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে।
আর/