MNB News
১৩ নভেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বহির্বিশ্ব থেকে মেধা আনতে হবে: ডোনাল্ড ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এইচ-১বি ভিসা প্রকল্পের পক্ষে অপ্রত্যাশিতভাবে অবস্থান নিয়েছেন। তাকে অকপটে শিখার করতে দেখা গিয়েছে যে যুক্তরাষ্ট্র এখন প্রায় মেধাবী ও দক্ষ জনবল শূন্য। তিনি যুক্তি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মেধাবী ও দক্ষ জনবল আনার প্রয়োজন রয়েছে। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই নমনীয় অবস্থান প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, উৎপাদন ও প্রতিরক্ষা খাতের মতো জটিল ভূমিকায় ব্যাপক প্রশিক্ষণ ছাড়া দীর্ঘদিন ধরে বেকার থাকা আমেরিকানদের সহজে কাজে লাগানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

ঐ সাক্ষাৎকারে ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয়, প্রশাসন এইচ-১বি ভিসার বিধিনিষেধকে বড় অগ্রাধিকার দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী মানুষ যুক্তরাষ্ট্রে আনা দরকার।

আমেরিকায় যথেষ্ট মেধা নেই কি না—এমন প্রশ্নের জবাবে-তিনি কোনো অস্পষ্টতা ছাড়া বলেন, ‘না, নেই… কিছু কিছু ক্ষেত্রে আমাদের যথেষ্ট মেধাবী জনবল নেই এবং আমাদের আনতে হবে… মানুষের শিখতে হয়।’

তবে এই অবস্থানের নমনীয়তা এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে ব্যাপক দমননীতি চালাচ্ছে। প্রযুক্তি কর্মী ও চিকিৎসকসহ ভারতীয় পেশাজীবীরাই এই ভিসার সবচেয়ে বেশি ব্যবহারকারী।

এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি
এই বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ‘এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম’ সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি ঘোষণা জারি করে। ঘোষণা অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরের পরে দাখিল করা নির্দিষ্ট এইচ-১বি আবেদনগুলোর যোগ্যতার শর্ত হিসেবে অতিরিক্ত ১ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। এই নতুন ফি কেবল নতুন আবেদনকারী বা কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা লটারিতে অংশ নেবে।

 

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০