অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুস-অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।
বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রসঙ্গত, অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।
আর/