MNB News
১৫ নভেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশগত ন্যায়বিচার: ঋণের বদলে অনুদান চায় ঢাকা

সংগৃহীত ছবি

পৃথিবীর সপ্তম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ- বাংলাদেশ। ঘনঘন নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততায় লাখো মানুষের জীবন-জীবিকা বিপন্ন হচ্ছে। বিগত ১০ বছরে বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ৪৭ লাখের বেশি মানুষ।

বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুণতে হবে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে কপ-৩০ সম্মেলনের লক্ষ্য, নতুন কোনো প্রতিশ্রুতি নয় বরং ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করা।

প্রথমবারের মত জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য ও প্রাণিখাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোনো বিকল্প নেই। উষ্ণতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এখানে শুধু পরিবেশের বিষয় নয়, এর সঙ্গে মানুষের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। জলুবায়ু পরিবর্তনের কারণে মৎস্যখাতে অনেক ক্ষতি হচ্ছে। এ নিয়ে কি আমরা শুধু দেশেই বলবো, কপ সম্মেলনে গিয়ে বলবো না। তাই আমরা খাদ্য ও কৃষি সংস্থার কাছে দাবি করেছিলাম, তারা আমাদের সহায়তা দিয়েছে।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, ‘বিশ্বের যেসব উন্নত দেশগুলো রয়েছে, তাদের কাছে আমাদের ক্লেইম করা- জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমরা ঋণের বদলে আমরা গ্র্যান্ড চাই। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ। এজন্য আমাদের এডাপটেশন সাইডেও ফান্ডিংয়ের জন্য ক্লেইস করা উচিত।’

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০