MNB News
১৯ নভেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি শিবিরে ইসরাইলি ড্রোন হামলা, ১৫ জন নিহত

লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, ১৫ ফিলিস্তিনি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইল বাহীনি ড্রোন হামলা চালায়। ওই ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এ সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পাশে পার্কিং লটে থাকা গাড়িতে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

ইসরাইল বলছে, শিবিরের ভেতরের একটি ‘প্রশিক্ষণ কেন্দ্র’ থেকে হামাসের কার্যকলাপ চালানো হচ্ছিল—এমন দাবি করে তারা হামলাটি পরিচালনা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। ওই এলাকায় সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীই আমাদের লক্ষ্যবস্তু।”

অন্যদিকে হামাস ইসরাইলের দাবি অস্বীকার করে জানিয়েছে, শিবিরটিতে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং নিরীহ শরণার্থীদের ওপর অতর্কিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে মঙ্গলবারই লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল, দক্ষিণের আরও একটি এলাকায় ইসরাইলের লক্ষ্যভেদী হামলায় দুটি গাড়ি ধ্বংস হয় এবং সেখানে দুজন প্রাণ হারান।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০