MNB News
২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শততম টেস্টে সেঞ্চুরি করে নতুন দিগন্তে মুশফিক

মিরপুরে ইতিহাস গড়লেন মুশফিক

ঐতিহাসিক অর্জনের একদম কাছাকাছি গিয়েই প্রথম দিনের খেলা শেষ করেছিলেন মুশফিকুর রহিম। ৯৯ রানে অপরাজিত থাকা অবস্থায় তিনি অপেক্ষায় ছিলেন মাত্র এক রান দূরের স্বপ্ন ছোঁয়ার।

মাত্র একটি রান বাকি থাকায় পুরো রাতটাই ছিল দুশ্চিন্তা আর উত্তেজনায় ভরা—মুশফিকের জন্য যেমন, তেমনি টাইগার সমর্থকদের জন্যও।

তবে পরের দিনের সকালে তিনি কোনো ধরনের আবেগে ভেসে যাননি। ঠান্ডা মাথায় নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান অভিজ্ঞতার সঙ্গে।

দিনের প্রথম ওভার নির্বিঘ্নে পার করার পর, পরের ওভারের তৃতীয় বলেই কাঙ্ক্ষিত সেই রানটি তুলে নেন। ১৯৫ তম ডেলিভারি মোকাবিলা করেই স্পর্শ করেন দুর্লভ মাইলফলক।
মোট ২৫৭ মিনিট উইকেটে স্থির থেকে তিনি এই অসাধারণ কীর্তি গড়েন—টেস্ট ইতিহাসে মাত্র ১১তম ব্যাটার হিসেবে শততম ম্যাচে শতক করার গর্ব অর্জন করেন মুশফিক।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ৯৯ রানে অপরাজিত থেকে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই তিনি তুলে নেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। সঙ্গে জায়গা করে নেন ক্রিকেটের এক অনন্য তালিকায়।
৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার আবারও প্রমাণ করেন কেন তিনি বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ।

উল্লেখযোগ্য হলো, তার আগে সর্বশেষ কোনো ব্যাটসম্যান শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম ম্যাচে ২০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা ওপেনার।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০