MNB News
২০ নভেম্বর ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার খুললো গুগল

আলফাবেটের (গুগলের মূল প্রতিষ্ঠান) নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার বৃহস্পতিবার তাইওয়ানে উদ্বোধন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের এটি সর্ববৃহৎ কেন্দ্র হিসেবে পরিচিত।

তাইওয়ানে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি। যার চিপগুলো এনভিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে। যারা বিশ্বব্যাপী এআই প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, “তাইওয়ান শুধু বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ চেইনের গুরুত্বপূর্ণ অংশ নয়। বরং নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই উন্নয়নের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ।”

যুক্তরাষ্ট্রের দ্য ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত রেমন্ড গ্রিন বলেন, “নতুন গুগল কেন্দ্র যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের গভীর অংশীদারিত্বের প্রতিফলন। এটি একটি নতুন যুগের সূচনা। যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

গুগল ক্লাউডের প্ল্যাটফর্ম ডিরেক্টর গ্রেগ মুর জানান, কেন্দ্রের মূল কাজ হবে চিপ ইন্টিগ্রেশন। যার মধ্যে থাকবে গুগলের টিপিইউ এআই প্রসেসর। যা মাদারবোর্ড-এ সংযুক্ত করে সার্ভারে যুক্ত করা হবে। গুগল ২০২০ সালে তাইওয়ানে তাদের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছিল। এখন এই টিমের আকার তিনগুণ বৃদ্ধি পেয়েছে এবং নতুন কেন্দ্রের জন্য কয়েকশ’ কর্মী নিয়োগ করা হবে।

এছাড়া গুগল ইতিমধ্যেই তাইওয়ানে দুইটি কনজিউমার ইলেকট্রনিক্স হার্ডওয়্যার সেন্টার পরিচালনা করছে। ২০১৩ সাল থেকে একটি ডেটা সেন্টার চালু আছে।

গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট আমের মাহমুদ বলেন, “এটি শুধু অফিস নয়, এটি একটি ইকোসিস্টেমে বিনিয়োগ। যা তাইওয়ানের গুরুত্বকে বৈশ্বিক এআই উদ্ভাবনের কেন্দ্র হিসেবে প্রমাণ করে।”

চীনের সাথে রাজনৈতিক উত্তেজনার মাঝেও তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। চীনের সরকার এ বিষয়ে সমালোচনা করলেও, তাইওয়ান বারবার চীনা নির্মিত এআই সিস্টেমের ঝুঁকি নিয়ে সতর্কতা জানিয়েছে।

নতুন এই কেন্দ্র তাইওয়ানকে আন্তর্জাতিক মানের এআই উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০