MNB News
২৩ নভেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দাপুটে জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ

মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

রবিবার (২৩ নভেম্বর) শেষ দিনের শুরুতে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল লম্বা সময় ব্যাট করে অসম্ভবকে সম্ভব করা, আর বাংলাদেশ চাচ্ছিল বাকি ৪ উইকেট। দিনের প্রথম সেশন সামান্য প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

শেষ দিনে ক্রিজে ছিলেন কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে। তবে ম্যাকব্রাইনকে ২১ রানে তাইজুল বোল্ড করলে আইরিশদের বিপর্যয় গভীর হয়। এরপর নেইলকে সঙ্গে নিয়ে ক্যাম্ফার ৪৮ রানের কার্যকর জুটি গড়েন। নেইল ৩০ রানে মিরাজের বলে এলবিডব্লিউ হলে ভাঙে সেই প্রতিরোধ।

এরপর গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে ক্যাম্ফার সেঞ্চুরির দিকে অগ্রসর হলেও হাসান মুরাদ গাভিনকে ফিরিয়ে সেই জুটি থামান। শেষদিকে মুরাদের ধারাবাহিক আঘাতে দ্রুত শেষ দুই ব্যাটসম্যানকে আউট করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ সমান ৪টি করে উইকেট তুলে নেন।

তার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বিপুল ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। ওপেনার বালবার্নি ও স্টারলিংকে দ্রুত ফিরিয়ে দেন তাইজুল। কারমাইকেলকে তুলে নেন মুরাদ। এরপর অর্ধশতক ছুঁয়ে ফেলেও হ্যারি ট্যাক্টর টিকতে পারেননি, তাকেও ফেরান মুরাদ। লরকান টাকারের ব্যাটও দীর্ঘস্থায়ী হয়নি।

চতুর্থ দিনের শেষে আইরিশরা ৬ উইকেটে ১৭৬ রানে দিন শেষ করেছিল, যা থেকে ম্যাচ বাঁচানো তাদের জন্য ছিল প্রায় অসম্ভব।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭৬। জবাবে আয়ারল্যান্ড ২৬৫ রানেই অলআউট হলে টাইগাররা পেয়ে যায় ২১১ রানের বিশাল লিড—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এখন দুই দল মুখোমুখি হবে সীমিত ওভারের ক্রিকেটে। আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০