সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট বৈঠকের আয়োজন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) প্রশাসন ও বিচার শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ফুলকোর্ট বৈঠকে অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট বৈঠক হলো বিচারপতিদের অভ্যন্তরীণ আলোচনা ও নীতি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের নিজস্ব প্ল্যাটফর্ম।
আর/