আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ ও কার্ড মুদ্রণের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকেল থেকেই এনআইডি সংশোধন সেবা স্থগিত থাকবে এবং জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিংবা নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এটি চালু হবে না।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই তারিখে গণভোট গ্রহণের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে সরকার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। এসব কার্যক্রম সামনে রেখে নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
আর/