MNB News
২৫ নভেম্বর ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাশূন্যে বাড়ছে প্রযুক্তিগত বর্জ্য, সতর্ক করল ইউরোপীয় মহাকাশ সংস্থা

মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে নানা ধরনের বর্জ্যের পরিমাণ যেমন পৃথিবীতে বাড়ছে, তেমনি অদৃশ্যভাবে আবর্জনা জমা হচ্ছে মহাশূন্যেও। অর্থাৎ মানুষ শুধু নিজের গ্রহ নয়, পৃথিবীর চারপাশের কক্ষপথকেও বিপদজনক করে তুলছে। অনন্ত মহাকাশে এই বর্জ্যের প্রভাব না থাকলেও পৃথিবীর কক্ষপথ এখন যেন ‘ই-আবর্জনার’ গোলকধাঁধায় পরিণত হচ্ছে। আর এই সমস্যাই এবার বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)।

কী এই প্রযুক্তিগত বর্জ্য?
মহাকাশের এসব বর্জ্যের মধ্যে রয়েছে—
১) বিকল হয়ে যাওয়া স্যাটেলাইট,
২) রকেটের ফেলে রাখা খণ্ডাংশ,
৩) বিভিন্ন মহাকাশ অভিযানে ব্যবহৃত যন্ত্রের ছেঁড়া অংশ (যেমন লেন্স কভার, বোল্ট ইত্যাদি),
৪) কক্ষপথে সংঘর্ষে ভেঙে যাওয়া ধাতব খণ্ড।

মানুষ প্রথম মহাকাশ মিশন শুরু করার পর থেকেই কক্ষপথে এইসব ক্ষুদ্র–বৃহৎ ধ্বংসাবশেষ জমতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’ উপগ্রহের বিশাল বহর উৎক্ষেপণের পর এ বর্জ্যের সংখ্যা আরও দ্রুত বেড়ে গেছে।

ইএসএর উদ্বেগ
এই বিপজ্জনক বৃদ্ধি ঠেকাতে ইএসএ শুধু সতর্কবার্তাই দেয়নি, বরং কার্যক্রমও শুরু করেছে। সংস্থাটি ‘জিরো ডেবরিস’ নামের একটি মিশন চালু করেছে, যার লক্ষ্য— ২০৩০ সালের মধ্যে তাদের সব মিশনে সৃষ্ট বর্জ্য পুরোপুরি সরিয়ে ফেলা।

প্রতি বছর প্রকাশিত ইএসএর মহাকাশ-পরিবেশ সংক্রান্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, বর্তমানে কক্ষপথে ১২ লাখেরও বেশি বর্জ্য উপাদান ঘুরছে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য বিজ্ঞানী ও গবেষকদের আরও দ্রুত পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করছে।

তাৎক্ষণিক পদক্ষেপ কেন জরুরি?
অনেকে প্রশ্ন তুলছেন— পরিস্থিতি এখনো ভয়াবহ রূপ না নিলেও এত তাড়াহুড়ো কেন? বিশেষজ্ঞদের মতে, মহাশূন্য পুরোপুরি ব্যবহার অনুপযোগী হতে আরও প্রায় দুই শতাব্দী লাগতে পারে। কিন্তু ইএসএর যুক্তি ভিন্ন—

মহাজাগতিক বর্জ্য যত বাড়বে,
নতুন উপগ্রহ বা মহাকাশযান পাঠানোর ঝুঁকি তত বেড়ে যাবে,
আর এর ফলে মহাকাশ অভিযানের ব্যয়ও কয়েকগুণ বৃদ্ধি পাবে।
তাই পরিস্থিতি চরমে ওঠার আগেই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন গবেষকেরা।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০