MNB News
২৬ নভেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কড়াইলের আগুন রহস্য উদঘাটনে গঠিত পাঁচ সদস্যের বিশেষ কমিটি

ঢাকার কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি পাঁচ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে। এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাটি মোকাবিলা ও ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে বিস্তারিত তদন্তের জন্য ওই কমিটি কাজ করবে।

গঠিত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ। কমিটির অন্যান্য সদস্য হলেন—সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, ঢাকা জোন–২–এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন এবং ঢাকা–২৩ ওয়্যারহাউসের ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।

কমিটি ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া—সব মিলিয়ে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করবে বলে জানানো হয়েছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০