MNB News
২৯ নভেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে যাচ্ছে আজ বাংলাদেশ দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ায় আজ কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ দল।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচ জয়ের পরও আয়ারল্যান্ড দল কোনো আনুষ্ঠানিক বিশ্রাম নেয়নি।

শুক্রবার দুপুরে তারা ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়, যদিও প্রথম ম্যাচের একাদশে যারা ছিলেন, তারা মাঠে নামেননি। বিপরীতে, হারের পর বাংলাদেশ দল পুরো দিনটাই বিশ্রামেই কাটিয়েছে।

ডাবলিনের ব্যাটিং সহায়ক উইকেটে দ্বিতীয় ম্যাচও হবে রান সমৃদ্ধ। দলের ভেতর থেকে শোনা যাচ্ছে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন দেখাতে পারে বাংলাদেশ। একজন অতিরিক্ত ব্যাটার ও একজন বোলার বদলানোর আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টে।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানের ব্যবধানে হারায় স্বাগতিক আয়ারল্যান্ড এগিয়ে আছে ১-০ ব্যবধানে। তাই সিরিজে ফেরার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই বলা যায়। জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

১০

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

১১

অকটেন-পেট্রোলের মজুত যথেষ্ট, দুই মাসেও কোনো সমস্যা হবে না

১২

বিএনপি নেতা বললেন, মারধরের শিকার ব্যক্তির শরীরে মুরগির রক্ত মাখানো হয়েছে

১৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

১৪

ক্রেতা সেজে তেল কিনতে যান ডিজিএফআইয়ের তিন সদস্য

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

১৭

রাম সাগরের কিংবদন্তি থেকে উপকূলীয় বাংলাদেশের সুপেয় পানির সংকট

১৮

মধ‌্যপ্রা‌চ্যের যুদ্ধ দীর্ঘায়িত হ‌লে বিপদ দেখ‌ছেন তথ‌্যমন্ত্রী

১৯

মাথা ঘুরে গাছের উপর ঝুলে ছিলেন বৃদ্ধ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

২০