MNB News
২৯ নভেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে বসে নির্দেশনা দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় ভিপি সাদিক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের নেতৃত্ব দিতে হলে জনগণের সঙ্গে সংযোগ ও মাঠের বাস্তবতা জানা জরুরি।

লন্ডনে বসে নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে এক ছাত্র–যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, দেশের নেতৃত্ব যোগ্যতা, কাজ ও জনগণের আস্থার ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার বিদেশি প্রভাবকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থ উপেক্ষা করেছে। তার ভাষায়, বাংলাদেশ আর কোনো দেশের ‘ইশারায়’ চলবে না; দেশের মানুষ ও স্বাধীনতার চেতনার ভিত্তিতেই রাষ্ট্রকে এগোতে হবে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে সাদিক কায়েম দাবি করেন, অতীতে সীমান্ত এলাকায় বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, যার বিচার এখনো হয়নি। তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে জনগণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

তিনি আরও অভিযোগ করেন, আগের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, যা নতুন বাংলাদেশে আর মেনে নেওয়া হবে না।

জনগণের অধিকার ও মতের ভিত্তিতেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তরুণ প্রজন্মের ভূমিকা প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্ররাজনীতির বিভিন্ন অঙ্গনে ‘ইনসাফমুখী’ নেতৃত্ব উঠে এসেছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করবে।

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ বড় ব্যবধানে পরিবর্তনের পক্ষে রায় দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০