MNB News
১ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টায় গাজীপুরের ৩ স্থানে আগুন, কয়েক কোটি টাকার ক্ষতি

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে গাজীপুরের টঙ্গী মাঝুখান এলাকায়, মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ ও কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দিঘির পার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্যে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে গাজীপুরের টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন আরও দুটি গুদামে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে তিনটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অপরদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ পূর্ব পাড়া এলাকায় পলাশ মিয়া নামে এক ব্যবসায়ীর ঝুট গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুরো গুদামের মালামাল পুড়ে গেছে।

এ ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে কলোনির ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, কলোনিতে বসবাসকারী লোকজন সকালে বিভিন্ন কর্মস্থলে চলে যায়। এসময় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আশপাশের লোকজন চিৎকারে করলে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, ভোর বেলা থেকে গাজীপুরে তিনটি আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে সব কয়টি স্থানের আগুন নিয়ন্ত্রণে। তবে কোন ঘটনায় হতাহত নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারন জানা যায়নি।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০