জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন। সোমবার বিকেলের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিন সুস্থভাবে এক কন্যাসন্তান-এর জন্ম দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু ও সংগীতশিল্পী মোহাম্মদ মিলন।
মিলন জানান, ‘ঠিক এইমাত্র আমাদের পরিবারের নতুন সদস্য পৃথিবীতে এসেছে। মা ও নবজাতক দুজনই ভালো আছেন। ইমরান ভাই সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন।’
২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বৈবাহিক জীবনে পা রাখেন ইমরান ও মেহের আয়াত জেরিন। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে ইমরানের সংগীতজীবনের যাত্রা শুরু হয়।
তারপর থেকে একক শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন ইমরান। গত এক দশকের বেশি সময় ধরে তিনি দেশের অন্যতম সফল ও জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন। তার গাওয়া অসংখ্য গান শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। সংগীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আর/