MNB News
২৪ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈধ হাটের পাশে রাজধানীতে অবৈধ হাটের ছড়াছড়ি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন ২৫টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট অনুমোদন দিলেও রাজধানীর মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ হাট। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়ক, খালি মাঠ ও আবাসিক এলাকায় বাঁশের খুঁটি গেড়ে বসা এসব অনুমোদনহীন হাটের কারণে কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে।

তবে দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইজারা বহির্ভূত কোনো স্থানে হাট বসতে দেওয়া হবে না এবং অবৈধ হাট উচ্ছেদে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

এসব অবৈধ হাটের মধ্যে রয়েছে- লালবাগের শহীদনগর এলাকার হাট, চন্দ্রিমা মডেল টাউন, নবোদয়, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, সাত মসজিদ হাউজিং জনতার বাজার, মিরপুর ৬০ ফিট মধ্য পীরবাগে জিয়া হায়দার সরণিতে রাস্তার ওপরের হাট, নটর ডেম কলেজের বিপরীত অংশের হাট, সূচনা কমিউনিটি সেন্টারের পাশের ছাগলের হাট, মোহাম্মদপুরের সোনালী মাঠ ও আগারগাঁও এলাকার মাঠসহ নামে-বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো এমন অসংখ্য অবৈধ হাট।

সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটের তালিকায় এসবের নাম না থাকলেও সেখানে আগেভাগে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং মাঠ পর্যায়ে বাঁশের খুঁটি বসিয়ে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিছু কিছু স্থানে ইতোমধ্যে গরু আনাও হয়েছে এবং কোরবানি হাট হিসেবে এসব অনুমোদনহীন অবৈধ হাট থেকে প্রচারণাও চালানো হচ্ছে।

এমন বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া আমরা কোথাও অবৈধ হাট বসাতে দেব না। আমাদের টিম কাজ করছে, কোথাও অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, আগারগাঁওয়ে এমন একটি অবৈধ হাটের অভিযোগ পাওয়ার পর অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা সেই হাট উচ্ছেদ করা হয়েছে এবং হাট বসানোর সঙ্গে জড়িত তিনজনকে জরিমানা করা হয়েছে।

রাজধানীর লালবাগে এমন আরেকটি অবৈধ হাটের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এই হাটের ইজারাদার মনির খানের কাছে অবৈধ হাটের বিষয়ে জানতে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে সেই হাটের হাসিল ঘর এবং হাট পরিচালনার সঙ্গে জড়িত সিরাজুল ইসলাম দাবি করেন তাদের এই হাট বৈধ। তিনি বলেন, সিটি কর্পোরেশনের তালিকায় এই হাট না থাকলেও খাস আদায় হিসেবে সিটি কর্পোরেশনকে টাকা পরিশোধ করা হবে।

অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে কোরবানি ঈদ উপলক্ষ্যে ছাগলের অবৈধ হাট বসানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর কোরবানি ঈদ উপলক্ষ্যে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে ছাগলের হাট বসে৷ এবার এ হাট কার দখলে থাকবে তা নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অবৈধ হাট বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বৈধভাবে ইজারা দেওয়া হাট বা নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। কেউ অতিরিক্ত সুবিধার জন্য অবৈধভাবে কেনাবেচা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। প্রায় ১০০ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন।

জানা গেছে, এবার রাজধানীতে ২৩টিসহ সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসেছে। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ী বৈধ তালিকাভুক্ত পশুর হাটগুলোর মধ্যে রয়েছে, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত অংশ, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের মাঠ ও আমুলিয়া মডেল টাউন।

এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশে, বনশ্রী হাউজিংয়ের মোস্তমাঝি মোড়সংলগ্ন এলাকা, শিকদার মেডিকেলসংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত খালি জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশে কোরবানির পশুর হাট বসবে।

অন্যদিকে গাবতলীর স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে, উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা অ্যাভিনিউসংলগ্ন স্লুইসগেট পর্যন্ত এলাকা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর কালশী বালুর মাঠ ও খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা।

এছাড়া ভাটারা সুতিভোলা খালসংলগ্ন এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা কাঁচাবাজারসংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট সড়কসংলগ্ন এলাকা, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকা ও মস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিমপাড়া এলাকায় কোরবানির পশুর অস্থায়ী হাট বসবে।

দুই সিটি কর্পোরেশন জানিয়েছে, এবার ঈদের দিনসহ মোট ৫ দিন এসব অস্থায়ী পশুর হাটে কেনাবেচা চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা শনিবার

১০

ভারতে ফিরলেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

১১

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

১২

প্রধানমন্ত্রীর মানহানি: লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

১৪

মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া

১৫

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেনি বরং প্রকৃত সমস্যা আড়াল হয়েছে : সিপিডি

১৬

হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

১৭

আর্জেন্টিনাকে চাপে রাখছে যে প্রতিপক্ষ!

১৮

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

১৯

ঈদযাত্রায় ভোগান্তি, পাটুরিয়া রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

২০