MNB News
২৫ মে ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় চলে যায়, একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টায় ফ্লাইটগুলো অবতরণের কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ অবস্থান করেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি অবতরণ করতে না পেরে ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়। 

একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের প্রস্তুতির শেষ পর্যায়ে গিয়ে ঢাকায় নামতে পারেনি। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

ঝড়ো আবহাওয়ার প্রভাবে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে। কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। 

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলোর অবতরণ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার আকাশে ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য অবতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা বিকল্প সিদ্ধান্ত নেন।

তবে এ ঘটনায় কতটি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে বা কত সময় বিলম্ব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গরু চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, একজনের মৃত্যু

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি : ১৩ তিউনিস অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, রোগীদের ভোগান্তি

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১০

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

ডাবের দামে ‘ডাবল সেঞ্চুরি’, ক্ষোভে ফুসছেন ভোক্তা

১২

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

১৪

টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

১৫

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৬

বেলজিয়ামে পয়ঃনিষ্কাশনের নালা খোঁড়ার সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ

১৭

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার রায় যেকোনো দিন

১৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৯

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

২০