MNB News
৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট

নতুন ৫০০ টাকার নোট। ছবি- সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষরসংবলিত নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ৫০০ টাকার নোট শিগগিরই বাজারে অবমুক্ত করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে নতুন সিরিজের এই নোট লেনদেনে যুক্ত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক নকশার ৫০০ টাকার নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। পাশাপাশি প্রচলিত পুরোনো নোটও স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নধারার স্থাপত্য” থিমে তৈরি নতুন সিরিজের অংশ হিসেবে ৫০০ টাকার এই নোট প্রথমবারের মতো প্রচলনে আসছে। এতে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষর যুক্ত করা হয়েছে।

নোটটিতে রয়েছে পরিবর্তনশীল রঙের কালি—যা নোট নড়াচড়া করলে ডান পাশের ‘৫০০’ লেখা অংশটি সবুজ থেকে নীল রঙে বদলে যায়। এছাড়া লাল ও স্বর্ণালী আভাযুক্ত নিরাপত্তা সুতা রাখা হয়েছে, আলোয় ধরলে যেখানে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যায়।

দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার জন্য নোটের নিচের ডান কোণে পাঁচটি উঁচু বিন্দু যোগ করা হয়েছে। শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশে ইন্টাগ্লিও মুদ্রণ ব্যবহার করা হয়েছে, যা স্পর্শে উঁচু মনে হবে। তাছাড়া নির্দিষ্ট কোণে ধরলে দৃশ্যমান হওয়া গোপন ‘৫০০’ লেখাও যুক্ত রয়েছে। নতুন নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু সংযোজন করা হয়েছে, যা বিশেষ আলোতে চোখে পড়ে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, নতুন ৫০০ টাকার নোট প্রচলনের পরও বিদ্যমান সব পুরোনো নোট ও কয়েন আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি সংগ্রহকারীদের জন্য বিশেষ সংস্করণে অবিনিময়যোগ্য স্মারক ৫০০ টাকার নোটও তৈরি করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০