MNB News
৪ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গাঁজাসহ আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ সাজিবুর রহমান (৬১) নামের এক সন্দেহভাজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১১।

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ ঘটনাটি নিশ্চিত করে।

আটক সাজিবুর রহমান বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১১ এর ভাষ্যমতে, সাজিবুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের অঞ্চলে মাদক সরবরাহ করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১–এর সিপিসি নারায়ণগঞ্জের একটি দল ওই রাতে তার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

১০

ওপার বাংলার এই অভিনেত্রীকে ‘পরীমণির ফটোকপি’ বলছে দর্শক!

১১

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না: তারেক

১২

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল পেলেন মাউশির ডিজির দায়িত্ব

১৩

ঢামেক এলাকায় প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু

১৪

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

১৫

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

১৬

সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

১৮

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০