MNB News
৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ!

ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ব্যাঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে।

ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্রে খবর, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।

ওই আইনজীবীর দাবি, আরিয়ানের মধ্যমা প্রদর্শন করার কারণে সেই রাতে ওই পার্টিতে উপস্থিত থাকা বহু নারী অপমানিত বোধ করেছেন। পুলিশের কাছে তিনি বাদশাপুত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮শে নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে আরিয়ান ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ।

ক্লাবে উপস্থিত অতিথিদের উল্লাস দেখে আরিয়ান তখন বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এবার থানায় অভিযোগ জমা পড়েছে।
এস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হজ ফরজ হওয়ার পরও শুধু ওমরাহ করা কি ঠিক?

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ভোলায় বোট থেকে ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

জ্বালানি সংকটে ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম

জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানো আলোচনা চলছে

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

১০

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

১২

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৩

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

১৫

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

১৬

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১৮

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১৯

বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০