মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ পুনর্গঠনের উদ্যোগ ঘিরে প্রথম দিন থেকেই অনুদানের বন্যা দেখা দিয়েছে। নির্মাণস্থলে স্থানীয় মানুষের ব্যস্ততা চোখে পড়ার মতো—অনেকে মাথায় ইট বহন করে এনে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দান গ্রহণ কার্যক্রম শুরু হয়।
গত শনিবার (৬ ডিসেম্বর) মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের সাময়িকভাবে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। ওই দিন থেকেই অনলাইন প্ল্যাটফর্ম ও নগদ অর্থের মাধ্যমে অনুদান সংগ্রহের কাজ শুরু হয়।
কিন্তু প্রথম দিনের মধ্যেই অনুদানের ধারা এতটাই বেড়ে যায় যে, সংশ্লিষ্ট ট্রাস্টের এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট নির্ধারিত সীমা অতিক্রম করে। পরিস্থিতি বুঝে হুমায়ুন কবীর ঘোষণা দেন, “আমাদের এসবিআই হিসাবের লিমিট পূর্ণ হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা গ্রহণ করতে পারছে না। তাই আপাতত কাউন্টারে বা দানবাক্সে দান করার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও জানান, “ব্যাংকের নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় ম্যানেজাররা আর অর্থ জমা নিতে পারছেন না। আগামীকাল থেকে নতুন করে অনুদান গ্রহণ শুরু করা হবে।”
আর/