MNB News
৮ ডিসেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রেলকর্মী ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ঠান্ডার কারণেই এই ফাটল দেখা দিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ের মেরামত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন। জানা যায়, আজ সোমবার (৮ই ডিসেম্বর) সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ফাটলটি মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ার পাড় এলাকার ১ নম্বর লাইনে নজরে আসে। এই বিষয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ের কর্মীরা দ্রুত মেরামতের কাজ করছেন। সতর্কতা হিসেবে বর্তমানে ঐ লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে। সকাল সাড়ে ১১ টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা ফাটল মেরামতের কাজ শেষ করেন। ঘটনাস্থল নলডাঙ্গা থানা পুলিশও পরিদর্শন করেছেন।

 

এআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০