MNB News
৮ ডিসেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থাই–কম্বোডিয়া সীমান্তে আবার উত্তেজনার আগুন

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। রোববার কম্বোডিয়ার সন্নিকটে অবস্থিত থাইল্যান্ডের সি সা কেত প্রদেশে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে থাইল্যান্ডের অন্তত দুই সেনাসদস্য আহত হন এবং এখন পর্যন্ত এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

থাই সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডিয়ার সেনারা সি সা কেতের সীমান্ত এলাকায় লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। থাই বাহিনী পাল্টা হামলা চালালে প্রায় ৩৫ মিনিট ধরে সংঘর্ষ চলতে থাকে। আহত দুই থাই সেনার একজনের পায়ে এবং আরেকজনের বুকে গুলিবিদ্ধের আঘাত লাগে।

গোলাগুলি শুরুর কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড জাতিসংঘে অভিযোগ করে যে, কম্বোডিয়া চুপিসারে সীমান্ত এলাকায় থাই ভূভাগের ভেতরে ল্যান্ডমাইন বসিয়েছে। এসব বিস্ফোরকে থাই ও চীনের কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও থাইল্যান্ড দাবি করে।

সংঘর্ষ থামার পরপরই থাই সেনাবাহিনী ও সীমান্তরক্ষীরা জরুরি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কম্বোডিয়া সীমান্তবর্তী চারটি প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত ও উবন রাতচাথানি থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়।

সীমান্ত চাপে সৃষ্ট উত্তেজনার জেরে চলতি বছরের জুলাই মাসেও ১৫ বছরের শান্তিচুক্তি ভেঙে সংঘর্ষ হয়েছিল, যা টানা পাঁচ দিন স্থায়ী ছিল। সে সময় উভয় দেশের ৩২ জনের মৃত্যু এবং আরও অন্তত ৩০ জন আহত হন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যৌথ মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০