MNB News
৯ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে আবারও কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে নতুন করে কড়া সতর্কতা উচ্চারণ করেছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হলে পাকিস্তানের প্রতিক্রিয়া ঠিক কী রূপ নেবে, এ ব্যাপারে যেন কেউ বিভ্রান্ত না থাকে। সংবাদটি প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

‎গতকাল ‎সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‎সম্ভাব্য হামলা বা চ্যালেঞ্জ মোকাবিলায় কেমন প্রতিক্রিয়া দেখা যেতে পারে—তার ইঙ্গিত দিয়ে আসিম মুনির জানান, আগের তুলনায় আরও দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার সক্ষমতা এখন পাকিস্তান অর্জন করেছে। তার ভাষায়, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে তিন বাহিনীর সমন্বিত বহুমাত্রিক অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। প্রতিটি বাহিনী তাদের নিজস্ব কাঠামো ও বিশেষায়িত ভূমিকা ধরে রাখলেও প্রতিরক্ষা সদর দপ্তর সশস্ত্র বাহিনীর কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিময় করতে কাজ করে যাবে।

‎তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন সর্বোচ্চ কমান্ডের অধীনে থেকে সেনা, নৌ ও বিমানবাহিনী তাদের নিজস্ব সাংগঠনিক স্বাধীনতা বজায় রাখবে।

‎আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে চলমান অস্বস্তিকর পরিস্থিতি প্রসঙ্গে আসিম মুনির বলেন, পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান শান্তিকে অগ্রাধিকার দিলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় অবস্থানকে দুর্বল করার মতো কোনো সুযোগই দেওয়া হবে না।

আর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সময় খুব ছোট সমস্যাকেও বড় করে দেখি : অমিতাভ বচ্চন

বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি

তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন সংগীতশিল্পী!

তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে আগের মতোই দীর্ঘ লাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা, চলছে পাকিস্তানে প্রস্তুতি

১০

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

১১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

১২

অবশেষে ২৫ দিন পর দেশে ফিরল প্রবাসী শাফিউলের মরদেহ

১৩

এবার সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী!

১৪

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

১৫

চরের মানুষের জন্য চালু হওয়া স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সটি চলেনি একদিনও

১৬

২৪ ঘণ্টায় বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৯৬

১৭

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৮

’খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’

১৯

যেদিন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২০